রাজনীতি

নির্বাচনে অংশ নেবে জামায়াত, জনগণ জবাব দেবে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


নির্বাচনে অংশ নেবে জামায়াত, জনগণ জবাব দেবে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত


গোলাম পরওয়ার  বলেছেন, ইঞ্জিনিয়ারিং করে ভোটের ফলাফল পাল্টে ক্ষমতায় গিয়ে অনেকে জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেছেন। তিনি সতর্ক করে বলেন, জনগণ আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারা তার জবাব দেবে।

রোববার নগরীর একটি স্কুল মাঠে  এর বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, আসন্ন জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের সব নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নেবে। তিনি দাবি করেন, জনগণ ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে।

রমজান ও কোরআনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং বিশ্বমানবতার পূর্ণাঙ্গ জীবনবিধান। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশনা ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা প্রতিটি মুমিনের দায়িত্ব।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যদি তাকওয়াবান ও সৎ মানুষদের দায়িত্ব দেওয়া যায়, তাহলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তার মতে, পুলিশ কর্মকর্তা, জেলা প্রশাসক, সংসদ সদস্য বা মি-সবাই যদি নৈতিকতা ও তাকওয়ার ভিত্তিতে দায়িত্ব পালন করেন, তাহলে সমাজে অনিয়ম, শোষণ ও জুলুমের স্থান থাকবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যেবলেন, দেশে ইসলামের পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছিল এবং মানুষ ভোটও দিয়েছিল। তবে সেই ভোট কেড়ে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

২ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১১ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom