নিষেধাজ্ঞা না তুললে হরমুজ প্রণালি খুলবে না: ইরান প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ–এর সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
আলাপচারিতায় পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে অবরোধ ও চাপ, পাশাপাশি ওমান সাগর–এ সামরিক উপস্থিতি-এসবই কূটনৈতিক সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে ‘বৈপরীত্য’ রয়েছে বলে মন্তব্য করেন। তার ভাষায়, একদিকে ওয়াশিংটন আলোচনার কথা বলছে, অন্যদিকে নিষেধাজ্ঞা ও বিভিন্ন ধরনের চাপ অব্যাহত রেখেছে। এই দ্বৈত অবস্থান ইরানের জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস বাড়াচ্ছে বলে জানান তিনি।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, মার্কিন চাপের কারণে ইসলামাবাদকে কেন্দ্র করে চলমান আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান আলোচনায় ফিরবে না বলেও স্পষ্ট করেন তিনি।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
২০ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
