আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা শিথিলে ইরানি তেল কিনতে আগ্রহী ভারতসহ এশিয়ার শোধনাগারগুলো

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


নিষেধাজ্ঞা শিথিলে ইরানি তেল কিনতে আগ্রহী ভারতসহ এশিয়ার শোধনাগারগুলো

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার কারণে সৃষ্ট তেলের সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এর প্রভাব পড়েছে ভারতের শোধনাগারসহ এশিয়ার অন্যান্য দেশে।

বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ভারতের তিনটি শোধনাগার ইতোমধ্যেই ইরানি তেল কেনার প্রস্তুতি নিচ্ছে। তবে সরকারের নির্দেশনা এবং ওয়াশিংটনের অর্থপ্রদানের শর্ত সম্পর্কে স্পষ্টতা পাওয়ার জন্য তারা অপেক্ষা করছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, সমুদ্রে থাকা যেসব জাহাজে তেল রয়েছে এবং ১৯ এপ্রিলের মধ্যে খালাস হবে, সেসব তেলের ওপর এই সাময়িক ছাড় প্রযোজ্য হবে। যুদ্ধ শুরু হওয়ার পর এটি তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা শিথিল করা হলো।

কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রে প্রায় ১৭ কোটি ব্যারেল ইরানি অপরিশোধিত তেল অবস্থান করছে। এশিয়ার শোধনাগারগুলো মোট অপরিশোধিত তেলের ৬০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। তবে চলতি মাসে হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় রপ্তানি সীমিত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সমুদ্রে থাকা তেলের পরিমাণ মধ্যপ্রাচ্যের উৎপাদন ঘাটতির মাত্র ১৪ দিনের সমান, তাই দীর্ঘমেয়াদে বাজারের স্থিতিশীলতা নিয়ন্ত্রণের জন্য আরও উদ্যোগের প্রয়োজন।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২২ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

২৩ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom