নিষেধাজ্ঞার মধ্যেই পীরগঞ্জে আ.লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত
দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে সেখানে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের কয়েকজন সাবেক নেতাকে উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর এবং পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলামসহ অন্যরা।
যোগাযোগ করা হলে গোলাম রব্বানী বলেন, “দীর্ঘ ১৭-১৮ মাস ধরে আমরা কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যাই। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।”
তিনি দাবি করেন, এই কর্মসূচি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক।
গোলাম রব্বানী আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে নতুন গতি আনা হবে।
তবে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১০ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১০ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
