নিউইয়র্ক হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আখতার হোসেনের মামলা
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে তাঁর উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায়, নিউইয়র্ক টাইম রাত ১টার দিকে, তিনি এয়ারপোর্টের কাছে অবস্থিত পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় ২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা হিসেবে ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
মামলার বিষয়ে আখতার হোসেন অভিযোগ করেছেন যে, ঘটনার পরও অভিযুক্তরা এয়ারপোর্টের লবি এবং অন্যান্য স্থানে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আখতার হোসেনের আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে এক ভিডিও বার্তায় এনসিপি সদস্য সচিব আখতার হোসেন মন্তব্য করেছিলেন, "শেখ হাসিনার গুলি-বুলেটকে বিন্দুমাত্র ভয় পাইনি, ভাঙা ডিমে কিছুই আসে যায় না।"
প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আসা প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে কিছুটা বিলম্বে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি সদস্যসচিব আখতার হোসেন, এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং কিছু বিএনপির কর্মী তাঁদের নিরাপত্তা দিয়ে বের করে আনার চেষ্টা করেন। সেই মুহূর্তে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে দেশটির পুলিশের সহায়তায় তাঁরা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
‘শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত’: ছাত্রদল সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেছেন, শিবিরের সিনিয়র নেতারা হামলার পরামর্শ দিচ্ছেন, আর নিজেরা ‘নারী কেলেঙ্কারিতে’ ব্যস্ত রয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে
৩২ মিনিট আগে
‘ক্যাম্পাস এখনই অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে’: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে ক্যাম্পাসগুলোকে ‘অছাত্রমুক্ত’ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, এখনই ক্যাম্পাস অছাত্রমুক্ত না করলে বড় খেসারত দিতে হবে।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “১৫ বছর আগে ছাত্রত্ব
৫৩ মিনিট আগে
ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন এমপি মাহমুদা মিতু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষের পর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন আহতদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্পষ্ট মনে আছে, ২৪-এর জুলাইয়ে ঠিক এইভাবেই ন্যাশনাল মেডিকেলে ঢুকে
৫৪ মিনিট আগে
ছাত্রদলের হামলার অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডাকল ছাত্রশিবির
সারা দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (৪ আগস্ট) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।ছাত্রশিবিরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৯টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে এ জরুরি সংবাদ
১ ঘন্টা আগে
