নিউজিল্যান্ডকে হারিয়ে ব্যাটিংয়ে সন্তুষ্ট লিটন দাস, তিন তরুণের প্রশংসা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নেওয়ার পর দলের ব্যাটিং পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে তিনি বিশেষভাবে তিন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন-এর পারফরম্যান্সের প্রশংসা করেন।
ম্যাচ শেষে লিটন বলেন, “এটা অবশ্যই দারুণ ম্যাচ ছিল। আমরা যেভাবে ব্যাট করেছি তাতে আমি খুব খুশি। বিশেষ করে হৃদয় ও ইমন মিডল ওভারে দারুণ খেলেছে, আর শামীম ম্যাচটা সুন্দরভাবে শেষ করেছে।”
তিনি আরও বলেন, ১৮৩ রানের সংগ্রহ এই উইকেটে বড় স্কোর ছিল। “উইকেটটা খুব সহজ ছিল না, ইনিংসের মাঝামাঝি সময়ে পিচ ধীর হয়ে যাচ্ছিল। তাই পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলাটা গুরুত্বপূর্ণ ছিল,” যোগ করেন তিনি।
নিজের ইনিংস নিয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। আগ্রাসী শুরু করলেও ঈশ সোধী-র একটি নিচু হয়ে আসা বলে বোল্ড হন তিনি। এ প্রসঙ্গে লিটন বলেন, “আমি ভালোভাবেই খেলছিলাম, কিন্তু একটা বল নিচু ছিল। ব্যাটসম্যান হিসেবে এমন একটা বলই যথেষ্ট, তখন কিছু করার থাকে না।”
এই জয়ের মাধ্যমে সিরিজে আত্মবিশ্বাসী শুরু পেল বাংলাদেশ, আর তরুণদের পারফরম্যান্স দলকে বাড়তি আশাবাদী করে তুলেছে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
