নকআউটে গোল খরা কাটালেন রোনালদো, ‘বিসমিল্লাহ’ উচ্চারণের দাবি ঘিরে আলোচনা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। এই ম্যাচেই পেনাল্টি থেকে গোল করে নকআউট পর্বে নিজের দীর্ঘদিনের গোলখরা কাটান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে গোলের পাশাপাশি ম্যাচে তার একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (৩ জুলাই) টরন্টোয় অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। পরে অফসাইডের কারণে তাদের আরেকটি গোল বাতিল হয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি পায় পর্তুগাল।
স্পটকিক নিতে গিয়ে ৪১ বছর বয়সী রোনালদো কোনো ভুল করেননি। গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠিয়ে ১-১ সমতা ফেরান তিনি। পরে ম্যাচের শেষদিকে আরেকটি গোল করে জয় নিশ্চিত করে পর্তুগাল।
তবে গোলের চেয়ে বেশি আলোচনায় আসে পেনাল্টি নেওয়ার ঠিক আগের কয়েক সেকেন্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শট নেওয়ার আগে রোনালদো নিজের সঙ্গে কিছু বলছেন। এরপর অনেক ব্যবহারকারী দাবি করেন, তিনি ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী লেখেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো সফলভাবে পেনাল্টি নেওয়ার আগে “বিসমিল্লাহ” বলতে দেখা গেছে।’
আরেকজন মন্তব্য করেন, ‘পেনাল্টি নেওয়ার আগে রোনালদো বলেছিলেন, “বিসমিল্লাহ... বিসমিল্লাহ।”’
তবে ভিডিওতে রোনালদো ঠিক কী বলেছেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে রোনালদো কিংবা পর্তুগাল দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
ফলে ‘বিসমিল্লাহ’ উচ্চারণের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও, সেটি এখন পর্যন্ত নিশ্চিত তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
