রাজনীতি

নতুন মন্ত্রিপরিষদে যোগদান, জনগণের সেবায় মনোনিবেশ করবে মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


নতুন মন্ত্রিপরিষদে যোগদান, জনগণের সেবায় মনোনিবেশ করবে মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত


সচিবালয়ে বুধবার নিজ দপ্তরে যোগদানকালে নতুন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও সেবামূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি সাংবাদিকদের জানান, “আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট, তা আমরা রক্ষা করব। সরকারের মূল লক্ষ্য জনগণের সেবা করা।”

মির্জা ফখরুল বলেন, “নতুন সরকারের প্রধান কাজ হবে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া।” তিনি অন্তর্বর্তী সরকারের কাজকেও সম্মান জানিয়েছেন এবং বলেছেন, “তাদের দায়িত্ব নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে ছিল এবং তারা সফলভাবে তা শেষ করেছেন। তাই নতুন সরকার কোনো অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখছে না।”

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা ও অর্থনীতির অবস্থা যতটা খারাপ মনে করা হচ্ছে, বাস্তবে তা ততটা খারাপ নয়। এখন আমাদের কাজ দেশকে সামনে এগিয়ে নেওয়া।”

সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি আশ্বাস দিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি জনগণের কল্যাণ ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে মনোনিবেশ করবেন, যাতে প্রশাসনিক সেবা আরও স্বচ্ছ ও কার্যকর হয়।

 


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom