নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, বাংলাদেশে নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস সড়কে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে পদে পদে জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ, বৈষম্য ও দখলদারিত্ব দূর করার কথা বলা হলেও এসবের কোনো পরিবর্তন হয়নি বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষায়, ‘সবই রয়ে গেছে, শুধু হাসিনা দিল্লিতে চলে গিয়েছে।’
সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, র্যাব বিলুপ্তির কথা বলা হলেও সেটিকে এসআরবিতে পরিণত করা হয়েছে। তাঁর দাবি, আগের সরকারের জনবল ও আইন-কানুনের কাঠামো অনেকটাই বহাল রয়েছে; শুধু নেতৃত্ব ও ব্যক্তি পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, সরকার ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে এবং দলীয় সংগঠনের নেতাকর্মীদের জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে। ‘আমরা এ রকম বাংলাদেশ হতে দেব না’—বলেন তিনি।
মওলানা ভাসানীর প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। টাঙ্গাইলের প্রতিও তাদের দায়বদ্ধতা আছে। বাংলাদেশের জন্য লড়াই অব্যাহত রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শে দেশের অভ্যন্তরের নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার জন্য তারা আন্দোলন অব্যাহত রাখতে চান।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৬ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
