‘নতুন স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে প্রতিহত করা হবে’-নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, সাংবাদিক ও বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি’
নাহিদ ইসলাম বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। একই ধরনের চিত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ
তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো অভিযোগ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে। বিচার কার্যক্রমে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের খবর পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। বিরোধীদলীয় চিফ হুইপের অভিযোগের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, স্বেচ্ছায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা হুমকির মুখে রয়েছেন-যা বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে প্রশ্ন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, মব সৃষ্টি করে আগের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একজন ঋণখেলাপি ও একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে-যা নিয়ে প্রশ্ন রয়েছে।
নির্বাচন ও সংসদ নিয়ে বক্তব্য
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম দাবি করেন, জনগণ বিএনপির বিপক্ষে ভোট দিলেও নির্বাচনি ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ন্ত্রণে রেখে নিজেদের মতো করে আইন ও বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২০০৮ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে। তবে নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
