ওসমান হাদি হত্যাচেষ্টা মামলার মূল আসামির বাবা–মা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
শরিফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল আসামি ফয়সল করিম মাসুদের বাবা–মাকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে র্যাব-১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ফয়সলের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০) গ্রেপ্তার হন।
র্যাব জানায়, রাজধানীর পুরানা পল্টন এলাকায় গত শুক্রবার চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ। ঘটনার পর তারা দুজনই ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হুমায়ুন-হাসি দম্পতির চার সন্তানের মধ্যে ফয়সল তৃতীয়। তিনি রাজধানীর আগারগাঁওয়ে তার বোন মোসা. জেসমিন আক্তারের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে তিনি একটি ব্যাগ নিয়ে ওই বাসায় ওঠেন। পরে বাসার ফাঁকা জায়গা দিয়ে ব্যাগটি ফেলে দেন এবং ভাগনে জামিল (১৮) দিয়ে তা আবার সংগ্রহ করান।
এ ছাড়া ফয়সল তার ব্যবহৃত দুটি মুঠোফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মায়ের কাছে রেখে যান। পরে নিরাপত্তার ঝুঁকি মনে করায় তিনি আগারগাঁও ছেড়ে মিরপুর এবং সেখান থেকে শাহজাদপুরে তার চাচাতো ভাই আরিফের বাসায় যান বলে জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফয়সালের ব্যাগ বহনের জন্য তার বাবা হুমায়ুন একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দেন এবং কিছু টাকা দেন। এরপর হুমায়ুন-হাসি দম্পতি ছোট ছেলে হাসান মাহমুদের কেরানীগঞ্জের বাসায় চলে যান। সেখানে তারা জুরাইন এলাকা থেকে দুটি সিম কিনে ব্যবহার করেন বলেও জানায় র্যাব।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের
৪ ঘন্টা আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়
১৭ ঘন্টা আগে
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...
১ দিন আগে
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত
২ দিন আগে
