রাজনীতি

ওসমান হাদির ওপর হামলা নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ওসমান হাদির ওপর হামলা নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের বক্তব্যের সমালোচনা করে তার ব্যাখ্যা দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেন, ওসমান হাদির ওপর প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই কাপুরুষোচিত হামলায় গোটা জাতি গভীরভাবে ব্যথিত। এমন একটি সংবেদনশীল মুহূর্তে নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানের বক্তব্য জাতিকে আহত করেছে। সিইসির বক্তব্য জাতি মোটেই ভালোভাবে গ্রহণ করেনি মন্তব্য করে তিনি বলেন, “আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনার বক্তব্যের ব্যাখ্যা জাতির সামনে স্পষ্ট করুন। আপনি যে স্পর্শকাতর দায়িত্বে আছেন, সেখানে দায়িত্ব পালনের যোগ্যতা আপনাকেই প্রমাণ করতে হবে।”

তিনি আরও বলেন, দায়িত্বশীল পদে থাকা কারও কাছ থেকে দায়িত্বজ্ঞানহীন আচরণ জাতি প্রত্যাশা করে না। সবাই দায়িত্বপূর্ণ আচরণ করবে—এটাই জাতির দাবি।

ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তার জীবন নিয়ে জামায়াতে ইসলামী গভীরভাবে শঙ্কিত। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার জনগণের মাঝে ফিরিয়ে দেন—এ কামনাও করেন তিনি।

ওসমান হাদির চিকিৎসার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়ে জামায়াত আমির বলেন, তরুণ বিপ্লবীরা আহত বা নিহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে—এমন পরিস্থিতি যেন আর না আসে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্প্রতি বিভিন্ন মহল থেকে পদত্যাগের দাবির প্রসঙ্গে তিনি বলেন, “পদত্যাগ নয়, বরং দায়িত্ব পালনের যোগ্যতা প্রমাণ করুন। যদি ব্যর্থ হন, মনে রাখতে হবে—৫ আগস্ট বারবার ফিরে আসবে। তবে সেটাই আমাদের কাম্য নয়।”

জুলাই গণ–অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণদের হাতেই ক্ষমতা তুলে দেওয়া উচিত। তাদের টার্গেট করেই পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ও রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৭ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom