রাজনীতি

‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় চার হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই-এর প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। আগামী মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ যোগদান সম্পন্ন হবে।

সোমবার (৪ মে) এনসিপি ও ‘ওয়ারিয়র্স অব জুলাই’র কেন্দ্রীয় একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগদানকে সামনে রেখে সম্প্রতি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সঙ্গে বৈঠক করেন সংগঠনটির নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মতূজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।

সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে এনসিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “দীর্ঘ দেড় বছর ধরে আমরা ছোট একটি সংগঠন হিসেবে জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে আসছিলাম। তবে বর্তমান পরিস্থিতিতে ছোট পরিসরে থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, “গণভোট, জুলাই সনদ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেই লক্ষ্য পূরণ করতে চাই।”

সংগঠনের সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, “আমরা যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলাম, তা বাস্তবায়নে বর্তমান সরকারের অনীহা স্পষ্ট। সেই সংস্কারের আশাকে বাঁচিয়ে রাখতে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার বিকল্প নেই।”

এদিকে, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাইযোদ্ধাদের একটি বড় অংশ এনসিপিতে যুক্ত হওয়া আমাদের জন্য ইতিবাচক। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেশের স্বার্থে রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছেন।”

তিনি আরও জানান, দলটি সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের সমস্যা সমাধানে কার্যকর রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চায়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান এনসিপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তরুণদের অংশগ্রহণে নতুন গতি আনতে পারে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৬ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১৭ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom