আন্তর্জাতিক

পাকিস্তানে হামলা আফগানিস্তানের ভয়াবহ ভুল: মহসিন নাকভি

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে


পাকিস্তানে হামলা আফগানিস্তানের ভয়াবহ ভুল: মহসিন নাকভি

ছবি: সংগৃহীত


পাকিস্তানে হামলা চালিয়ে আফগান তালেবান ‘ভয়াবহ ভুল’ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়। খবর ডন।

পোস্টে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলে আফগান সরকারের নিন্দা জানান তিনি। নাকভি বলেন, “কাপুরুষ শত্রু রাতের অন্ধকারে আক্রমণ করেছে। আফগান তালেবানরা নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার একটি ঘৃণ্য চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগান তালেবানদের ‘প্রকাশ্য আগ্রাসনের’ উপযুক্ত জবাব দিয়েছে। “জাতি আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। তালেবান একটি মারাত্মক ভুল করেছে। এর জন্য তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমরা কোনোভাবেই দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না,”-যোগ করেন তিনি।

সীমান্তে উত্তেজনা ও পাল্টা অভিযান

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী সামরিক অবস্থান লক্ষ্য করে আফগানিস্তান থেকে হামলা চালানো হয় বলে ইসলামাবাদের দাবি। আফগান কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

এর জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, অভিযানের অংশ হিসেবে দেশটির বিমান বাহিনী (পিএএফ) হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত এবং প্রায় দুই শতাধিক আহত হয়েছেন বলে ইসলামাবাদ জানিয়েছে।

তবে হতাহতের সংখ্যা ও অভিযানের ব্যাপ্তি নিয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করতে পারে।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

২০ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom