রাজনীতি

পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


পালানোর দিন সালমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন শেখ হাসিনা, শেষ পর্যন্ত পারেননি

ছবি: সংগৃহীত


ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। ঘটনার দুই বছর পর সেদিনের পালিয়ে যাওয়ার সময়ের আরও কিছু তথ্য সামনে এসেছে।

একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ভারতে যাওয়ার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা তাদের ঘনিষ্ঠ সহযোগী এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে সঙ্গে নিতে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি নির্ধারিত স্থানে পৌঁছাতে না পারায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

৫ আগস্ট সকালে গণভবনে উপস্থিত এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কয়েকজন গুরুত্বপূর্ণ সহযোগীকে ফোন করে দ্রুত যোগ দিতে বলা হয়। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সালমান এফ রহমান ছিলেন। সালমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সময়মতো পৌঁছাতে পারেননি।

পরে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাতে শোনা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একটি কূটনৈতিক সূত্রের দাবি, ওই সময় সালমান এফ রহমান সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন পাওয়ার শেষ প্রচেষ্টার অংশ হিসেবে একটি প্রভাবশালী পশ্চিমা দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ছিলেন। এতে তার মূল্যবান সময় নষ্ট হয় এবং তিনি তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে পৌঁছাতে ব্যর্থ হন।

প্রতিবেদনে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ প্রস্তুত থাকলেও বিমানবন্দরের আশপাশে বিক্ষোভকারীদের অবস্থান এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত শেখ হাসিনা ও শেখ রেহানা তার জন্য অপেক্ষা না করে দেশ ত্যাগ করেন।

উল্লেখ্য, সালমান এফ রহমান দীর্ঘদিন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করতেন।

শেখ হাসিনা দেশত্যাগের পর নিরাপত্তা বাহিনী সালমান এফ রহমানকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। পরে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্র: ডেইলি ওয়াদা।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৫ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৫ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৪ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom