আন্তর্জাতিক

পানির প্রবাহ ঠেকাতে এলে ‘হাত কেটে ফেলা হবে’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


পানির প্রবাহ ঠেকাতে এলে ‘হাত কেটে ফেলা হবে’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


ভারতের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহে বাধা দেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের বরাদ্দকৃত পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেই ‘হাত কেটে ফেলা হবে’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ভারত পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক বলেন, “আমরা ঘোষণা করেছি, আমাদের পানি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে। শুধু ঘোষণা নয়, গত এক থেকে দেড় বছরে সেটি করে দেখিয়েছিও।”

ভারতের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, পাকিস্তানে ‘এক ফোঁটা পানিও’ যেতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে পাকিস্তানের মন্ত্রী বলেন, “আমাদের সামরিক বাহিনীও দেখিয়ে দিয়েছে যে শুধু পানির ক্ষেত্রেই নয়, আকাশযুদ্ধেও আমরা তোমাদের হাত কেটে দিতে পারি।”

তিনি গত বছরের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সামরিক সংঘর্ষের প্রসঙ্গও উল্লেখ করেন।

মুসাদিক মালিক আরও বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষিকাজের জন্য এই পানির ওপর নির্ভরশীল। পানির প্রবাহে বাধা সৃষ্টি হলে দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি ভারত ও পাকিস্তানের মধ্যে বণ্টন করা হয়। চুক্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের তিনটি নদী-সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির অধিকার পাকিস্তানের; আর পূর্বাঞ্চলের তিনটি নদী-রাভি, বিয়াস ও শতদ্রুর পানির অধিকার ভারতের।

ভারতের ভূখণ্ড থেকে প্রবাহিত এসব নদীর পানি পাকিস্তানের কৃষি, সুপেয় পানি সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস। চুক্তি অনুযায়ী ভারতকে প্রতিবছর প্রায় ৪ কোটি ৩০ লাখ একর-ফুট পানি পাকিস্তানে প্রবাহিত হতে দিতে হয়, যা দেশটির মোট ভূ-পৃষ্ঠস্থ পানির প্রায় ৮০ শতাংশের সমান।

পাকিস্তান অভিযোগ করেছে, ভারত পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সীমান্তবর্তী নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ পরিবর্তনের যেকোনো প্রচেষ্টাকে তারা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে বলেও জানিয়েছে।

এ ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে মঙ্গলবার সিন্ধু পানি চুক্তি নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে পাকিস্তান। সম্মেলনে পানি ও আন্তর্জাতিক আইনবিষয়ক দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চুক্তির আইনি ভিত্তি, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৭ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৯ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৯ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom