পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড এখন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ
অনলাইন ডেস্ক
পাওয়ার হিটিং বিশেষজ্ঞ জুলিয়ান উড শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মাসে বাংলাদেশের ক্রিকেটার, বিশেষ করে জাকের আলী ও লিটন দাসদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে কাজ করার পরই উডকে স্থায়ীভাবে দলে নিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসির সঙ্গে এই ব্রিটিশ কোচের এক বছরের চুক্তি কার্যকর হয়েছে গত ১ অক্টোবর থেকে।
পাওয়ার হিটিং কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে জুলিয়ান উডের যথেষ্ট সুনাম রয়েছে। জাতীয় দল ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ক্লাব ক্রিকেটে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা আছে তাঁর। শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়; এ বছরের শুরুতে তিনি লঙ্কান ক্রিকেটারদের নিয়ে এক সপ্তাহ কাজ করেছিলেন।
এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন উড। কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার এবং মিডলসেক্সের মতো দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
জুলিয়ান উডের পাশাপাশি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টে আরও একজন কোচকে যুক্ত করা হয়েছে। এসএলসি রেনে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
