আন্তর্জাতিক

পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


পারমাণবিক হামলা হলে যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাবের হুমকি ইরানের

ছবি: সংগৃহীত


ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ ফলপ্রসূ আলোচনা ছাড়াই শেষ হওয়ায় নতুন করে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইরানও সমপর্যায়ের অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেবে।

বুধবার (১৯ আগস্ট) ইরানে সম্ভাব্য মার্কিন পারমাণবিক হামলা নিয়ে স্থানীয় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আনাদোলু এজেন্সির।

মালেকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো ‘অপরিণামদর্শী পদক্ষেপের’ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে তার ধারণা, এমন পদক্ষেপ নেওয়ার সাহস যুক্তরাষ্ট্র করবে না। কারণ, এ ধরনের হামলা বিশ্বকে আরও ভয়ংকর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি না-এমন প্রশ্নের জবাবে মালেকি বলেন, যুক্তরাষ্ট্র যে ধরনের অস্ত্র ব্যবহার করবে, ইরানও তার জবাব সেভাবেই দেবে।

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে মালেকি বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যেকোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ের বা তার চেয়েও বেশি মাত্রায় দেওয়া হতে পারে।

এদিকে ইরানের পারমাণবিক শিল্পের অগ্রগতি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক শিল্প ধ্বংসের চেষ্টা করলেও দেশটি পারমাণবিক প্রযুক্তি, বিজ্ঞান ও উন্নয়নের পথ থেকে সরে যাবে না।

ইজাদির দাবি, ইরানের পারমাণবিক শিল্পে প্রবেশসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিপক্ষের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। দেশটির পারমাণবিক ও বৈজ্ঞানিক সক্ষমতা আরও এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

এমন পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নতুন করে বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৩ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom