‘পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি’: চরমোনাই পীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। তবে অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমান সরকার দেশকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
তিনি বলেন, দেশের প্রশাসন ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি মন্তব্য করেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চরমোনাই পীর।
‘জামায়াত আর ইসলামী দল নয়’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দলটি তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ কথাটি সরিয়ে ফেলেছে। এর ফলে লোগোতে ‘ইসলাম’ শব্দটিও আর নেই বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াতে ইসলামী ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। একই সঙ্গে জামায়াতের আমির সে সময় প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিলেন এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করা হবে না বলে জানিয়েছিলেন।
এসব বিষয় তুলে ধরে চরমোনাই পীর বলেন, ‘সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।’
জামায়াতের লংমার্চ নিয়ে প্রশ্ন
বিদ্যুৎ ও অন্যান্য দাবিতে জামায়াতে ইসলামীর লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির।
তিনি বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। কিন্তু লংমার্চ থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়।
রেজাউল করীম প্রশ্ন রেখে বলেন, যদি বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি না হয়ে থাকে, তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজন কেন হলো? তিনি এ ধরনের বক্তব্যকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেন।
‘শরিয়াবিরোধী আইন অনুমোদন দিলে প্রতিবাদ’
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও সমালোচনা করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না।
কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখছে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সংসদে এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে।
রেজাউল করীম বলেন, বিএনপি যদি শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না আসে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, জনগণের স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের বিষয়গুলোতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলনের মাধ্যমে এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৯ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
২ দিন আগে
