অপরাধ

ফেনীতে বিজিবির অভিযানে ভারত থেকে আনা ৯০টি শালিক পাখি উদ্ধার ও অবমুক্ত

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ফেনীতে বিজিবির অভিযানে ভারত থেকে আনা ৯০টি শালিক পাখি উদ্ধার ও অবমুক্ত

উদ্ধার হওয়া বাঁশের খাঁচার পাশে বিজিবি সদস্যরা। আজ সকালে ফেনীর পরশুরাম উপজেলার গুথুমা এলাকায়। ছবি: বিজিবির সৌজন্যে


ফেনী সীমান্তবর্তী গুথুমা এলাকায় অভিযান চালিয়ে বাঁশের খাঁচায় আটক অবস্থায় থাকা ৯০টি শালিক পাখি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার সকালে পরশুরাম উপজেলার গুথুমা সীমান্তে নিয়মিত টহল চলাকালে এ ঘটনা ঘটে।

বিজিবি–৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান,
টহলরত বিজিবি সদস্যরা ভারতের দিক থেকে আসা এক যুবককে বাঁশের খাঁচা হাতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে দেখে ধাওয়া করেন। বিজিবিকে দেখতে পেয়ে ওই যুবক খাঁচাসহ পাখিগুলো ফেলে রেখে দ্রুত ভারতীয় অঞ্চলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা খাঁচাবন্দী ৯০টি শালিক পাখি উদ্ধার করে। উদ্ধারকৃত পাখিগুলো তাৎক্ষণিকভাবে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন আরও বলেন,
“সীমান্ত নিরাপত্তা রক্ষা, বন্যপ্রাণী পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। চিহ্নিত চোরাকারবারিদের তালিকা করে পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের

৫ ঘন্টা আগে


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়

১৮ ঘন্টা আগে


ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ

রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...

১ দিন আগে


থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক

থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত

২ দিন আগে

Dr.Mahfuzul Alom