ফেনীতে জামায়াত কর্মীকে অপহরণ করে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়ায় শামসুল আরেফিন (৩৫) নামে এক জামায়াত কর্মীকে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘোপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা জিম্মি করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ভুক্তভোগী শামসুল আরেফিন জানান, তিনি বারইয়ার হাট এলাকায় একটি প্রতিষ্ঠানে মার্কেটিংয়ের কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক ‘ধর ধর’ বলে তাদের দিকে তেড়ে আসে। পরিস্থিতি বুঝে তার বন্ধু দৌড়ে পালিয়ে গেলেও তিনি ধরা পড়েন।
আরেফিনের অভিযোগ, হামলাকারীরা তাকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয় এবং নির্যাতন শুরু করে। একপর্যায়ে তার হাতে একটি অস্ত্র ধরিয়ে বিভিন্নভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও কোনো স্বীকারোক্তি আদায় করতে না পেরে তাকে মুহুরীগঞ্জ বাজার এলাকায় নিয়ে আটকে রাখা হয়।
তিনি দাবি করেন, এ ঘটনায় মো. হোসেন চৌধুরী রাকিব, নুর নবী চৌধুরী, শাহাদাত হোসেন পাটোয়ারী, মেজবাহ উদ্দিন রুবেল, আইয়ুব নবী, জাহাঙ্গীর আলম ও একরামুল হক তৌহিদ জড়িত ছিলেন। অভিযুক্তরা স্থানীয় বিএনপির নেতা-কর্মী বলে অভিযোগ করেন তিনি।
ফেনী-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন বলেন, ভোটারদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযুক্ত মো. হোসেন চৌধুরী রাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শামসুল আরেফিনকে উদ্ধার করেন। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
২২ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
১ দিন আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
২ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
২ দিন আগে
