রাজনীতি

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধার

৫ মাস আগে


ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধার

ছবি: সংগৃহীত


ফেনীর সোনাগাজীতে উপজেলা যুবদলের এক নেতার বাড়ি থেকে চোরাই ট্রাকের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট নেতাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে অভিযান চালিয়ে ট্রাকটির বিভিন্ন খণ্ডাংশ উদ্ধার করা হয়। একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সোনাগাজী উপজেলা কমিটির সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ওই গ্রামের গুনধনের বাড়ির আবদুর রবের ছেলে।

যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ট্রাকটি চুরি হয় বলে জানিয়েছে পুলিশ। ট্রাকটির মালিক উত্তর পতেঙ্গার স্ট্রান রিফাইনারি হাদি পাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. হারুন ১৫ ফেব্রুয়ারি স্থানীয় ইপিজেড থানায় মামলা করেন।

রোববার গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রাম থেকে মো. ইউনুস প্রকাশ ডালিম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুরে ইমাম হোসেন প্রবীরের বাড়ি থেকে ট্রাকটির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. সফিকুর রহমান বলেন, উদ্ধারকৃত ট্রাকের খণ্ডাংশ ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৬ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২২ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২৩ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom