খেলাধুলা

ফিফার ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা, সেরা একাদশে স্পেন-ফ্রান্সের আধিপত্য

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


ফিফার ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা, সেরা একাদশে স্পেন-ফ্রান্সের আধিপত্য

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর সমর্থকদের ভোটের ভিত্তিতে টুর্নামেন্টের অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে ফিফা। ঘোষিত সেরা একাদশে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালিস্ট ফ্রান্স। দুই দেশ থেকেই তিনজন করে ফুটবলার জায়গা পেয়েছেন।

রানার্সআপ আর্জেন্টিনা থেকে নির্বাচিত হয়েছেন দুজন খেলোয়াড়। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার সেরা একাদশে স্থান পেয়েছেন।

তবে চমকপ্রদভাবে ব্রাজিলের কোনো ফুটবলার এই একাদশে জায়গা পাননি। একই সঙ্গে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালও শেষ পর্যন্ত সমর্থকদের ভোটে সেরা একাদশে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।

ফিফা ৪-৩-৩ ফরমেশনে সাজিয়েছে টুর্নামেন্টের সেরা দল। গোলবারের নিচে আছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক হওয়া আফ্রিকান দলটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের ভোটেও তিনি সর্বোচ্চ ৩৯.৬ শতাংশ সমর্থন পেয়েছেন।

রক্ষণভাগে রয়েছেন স্পেনের পেদ্রো পোরো ও মার্ক কুকুরেয়া, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে একটি মিনিটও মাঠের বাইরে না থাকা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেছেন। তার পাশাপাশি স্পেন মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলজয়ী রদ্রি স্পেনের মাঝমাঠে ছিলেন অন্যতম ভরসা। ওলিসে পুরো আসরে করেছেন সাতটি অ্যাসিস্ট, আর বেলিংহ্যাম ইংল্যান্ডের হয়ে সাত গোল করে নজর কাড়েন।

আক্রমণভাগে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। বিশ্বকাপে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও দখল করেন তিনি। সমর্থকদের ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ সমর্থনও পেয়েছেন এই ফরাসি তারকা।

৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে তিনি করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও সাত গোল করে সেরা একাদশে জায়গা নিশ্চিত করেন আর্লিং হলান্ড।

ফিফার ২০২৬ বিশ্বকাপ ‘টিম অব দ্য টুর্নামেন্ট’

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom