ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে নতুন আবহের পাশাপাশি পরিচালনায়ও থাকছে পরিবর্তন। সিরিজটির মূল পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে যৌথভাবে পরিচালনার দায়িত্ব পালন করবেন তার স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।

বর্তমানে সিরিজটির অভিনয়শিল্পীদের শিডিউল মেলানোর কাজ চলছে। প্রথম কিস্তিতে আব্বাস চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিল। দ্বিতীয় কিস্তিতেও থাকছেন তিনি।
এ ছাড়া আগের কিস্তির রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিনদের অনেকেই ফিরছেন।

তবে গল্পের প্রয়োজন অনুযায়ী নতুন কয়েকজন অভিনয়শিল্পী যুক্ত হতে পারেন। একই সঙ্গে কাস্টিংয়েও কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
ট্রাকচালক আব্বাসের বিচিত্র সম্পর্ক ও জীবনের নানা নাটকীয়তা নিয়ে নির্মিত প্রথম কিস্তিটি ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের মধ্যে বেশ আলোড়ন তৈরি করেছিল। এবার নতুন যৌথ পরিচালনা, পুরোনো তারকাদের উপস্থিতি ও নতুন মুখের সংযোজনে ‘বোহেমিয়ান ঘোড়া ২’ কতটা নতুনত্ব নিয়ে হাজির হয়, সেটিই এখন দেখার বিষয়।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
