ফখর জামানের ব্যাটে রানের দেখা, পাকিস্তানের দারুণ জয়
অনলাইন ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতকে হারাল পাকিস্তান
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে পরাজিত করেছে পাকিস্তান। এই জয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যাটসম্যান ফখর জামান এবং বোলার আবরার আহমেদ।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে ৮০ রানে ৫ উইকেট হারালে বড় স্কোর গড়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে দলের প্রয়োজনে দৃঢ়তার সঙ্গে ব্যাট করে ফখর জামান দুর্দান্ত এক ফিফটি করেন। তার ৭৪ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে পাকিস্তান শেষ ৫ ওভারে ৭৪ রান যোগ করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে।
ফখর জামান ৪৪ বলে ১০টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৭ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে মোহাম্মদ নেওয়াজ ২৭ বলে তিনটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ৯১ রানের অবিচ্ছিন্ন রেকর্ড পার্টনারশিপ গড়েন, যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। তারা ইফতিখার আহমেদ ও শাদাব খানের ৮২ রানের পূর্বের রেকর্ডটি ভেঙে দেন। ফখর ও নেওয়াজ শেষ দুই ওভারে ৪২ রান যোগ করেন, যার মধ্যে ১৯তম ওভারে নেওয়াজ ১৯ রান এবং শেষ ওভারে ফখর ২২ রান তোলেন।
১৭২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সংযুক্ত আরব আমিরাত শুরুটা ভালো করলেও দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। প্রথম ১০.৫ ওভারে তারা ১ উইকেটে ৭২ রান করে। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রানে থামে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন আলিশান শরাফু, যার জন্য তিনি ৫১ বল খেলেন এবং চারটি চার ও চারটি ছক্কা হাঁকান।
পাকিস্তানের পক্ষে আবরার আহমেদ দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার নিয়ন্ত্রিত বোলিং সংযুক্ত আরব আমিরাতের রান তাড়ার গতি কমিয়ে দেয়।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
