ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুতে ইসরাইলের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ইসরাইলি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফ্লাইদুবাইয়ের ঘটনা ব্যবহার করছে এবং ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাত সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট এ তথ্য জানিয়েছে।
শনিবার দুবাইয়ে আটকে পড়া ইসরাইলি যাত্রীদের ‘আর্কিয়া’ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে ইসরাইলে ফিরিয়ে নেওয়া হয়। আরও একটি ‘ইসরায়ার’ উড়োজাহাজ পাঠানোর কথা রয়েছে। তবে ফ্লাইদুবাই জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে তাদের সব ফ্লাইট স্থগিত থাকবে।
ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের পাশাপাশি তাদের লাগেজ পরিবহনের জন্য একটি কার্গো বিমান পাঠানোও আমিরাতের অন্যতম শর্ত ছিল।
আমিরাত সরকারের ঘনিষ্ঠ ওই সূত্র অভিযোগ করেন, ইসরাইল ‘উদ্ধারকারী ফ্লাইট’ নিয়ে এমনভাবে কথা বলছে, যেন দেশটিতে যুদ্ধ চলছে। অথচ সেখানে কোনো যুদ্ধ নেই।
সূত্রটির দাবি, আমিরাতি কর্মকর্তাদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে বুধবারের ঘটনাটিকে ইরানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘আমিরাতে এমন অনুভূতি রয়েছে যে, পুরো বিষয়টি দীর্ঘায়িত করা হচ্ছে, কারণ এতে ইসরাইলের রাজনৈতিকভাবে লাভ হচ্ছে।’
ইসরাইলের আচরণের সমালোচনা করে ওই সূত্র বলেন, ‘এটা এমন একজন অগ্নিসংযোগকারীর মতো, যে আগুন লাগিয়ে আবার আগুন নেভাতে ছুটে আসে।’
এর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন, ‘১১ সেপ্টেম্বরের মতো মাত্রার একটি বিপর্যয়’ ঠেকানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারী ‘ইসলামপন্থি উগ্রবাদে প্রভাবিত হয়েছিল এবং যাত্রীসহ উড়োজাহাজটি বিধ্বস্ত করার উদ্দেশ্যে সেটিকে ক্র্যাশ করাতে চেয়েছিল।’
আমিরাতের ওই সূত্র বলেন, ‘ফ্লাইট বন্ধ করে রেখেছে ইসরাইলই। যাত্রীরা যদি আর্কিয়ার ফ্লাইটে উঠতে পারেন, তাহলে ফ্লাইদুবাইতে কেন পারবেন না?’
ইসরাইলের পক্ষ থেকে ‘উদ্ধারকারী ফ্লাইট’ শব্দটি ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এর ফলে এমন ধারণা তৈরি হচ্ছে যে, সংযুক্ত আরব আমিরাত কোনো যুদ্ধ বা জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘কিসের কাছ থেকে উদ্ধার? কার কাছ থেকে? কোথা থেকে?’
সূত্রটির দাবি, রোববার থেকে ইতিহাদ আবুধাবিতে আটটি ফ্লাইট পরিচালনা করছে এবং এসব ফ্লাইটে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তার মতে, একই ধরনের নিরাপত্তাব্যবস্থা ফ্লাইদুবাইয়ের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে।
তিনি জানান, সন্দেহভাজন ওমানি সহপাইলট বুধবারের ফ্লাইটটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন কি না, তা নিয়ে আমিরাতি কর্তৃপক্ষ নিজস্ব তদন্ত চালাচ্ছে। বিমানকর্মীদের নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করতেও তারা প্রস্তুত বলে জানান তিনি।
ওই সূত্র স্বীকার করেন, স্পষ্টতই একটি ব্যর্থতা ঘটেছে। তবে একই সঙ্গে তার অভিযোগ, আমিরাতের সহযোগিতা সত্ত্বেও ইসরাইল সরকার সংকটকে অযথা দীর্ঘায়িত করছে।
তিনি বলেন, ‘ইসরাইলের আচরণে আমরা দিশাহারা হয়ে যাচ্ছি। ইসরাইলি সরকার কী করছে, তা তারা বুঝতে পারছে বলে মনে হচ্ছে না
বোরকা পরায় লেবার রুমে ঢুকতে বাধা, জম্মুর হাসপাতালে নার্সদের বিক্ষোভ
ভারতের জম্মুর ডোডা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বোরকা পরার কারণে গাইনোকোলজি বিভাগের লেবার রুমে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শিক্ষানবিশ নার্সরা। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার ডোডা মেডিকেল কলেজের গাইনোকোলজি বিভাগের প্রধান ডা. মধু চিবের বিরুদ্ধে বিক্ষোভ করেন নার্সিং ইন্টার্নরা। তাদের অভিযোগ,...
১ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...
২০ ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
২২ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
২২ ঘন্টা আগে
