বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড
অনলাইন ডেস্ক
যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া গ্রামের বিশ্বজিৎ রায়ের স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, এর আগেও বিভিন্ন ধরনের সরকারি ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিনি মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। পাশাপাশি এনজিও ও বীমা সুবিধা দেওয়ার নামেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে কয়েকজন নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ময়না রায়ের বিরুদ্ধে। বিষয়টি প্রশাসনের নজরে এলে রোববার বিকেলে অভিযান চালানো হয়।
অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি অভিযুক্ত নারী নিজেই স্বীকার করেছেন।
দণ্ডাদেশের পর ময়না রায়কে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য বাঘারপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বয়স্ক ভাতা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায়কে জরিমানা করা হয়েছিল।
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান।
২ দিন আগে
গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর...
৪ দিন আগে
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
মাদক চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...
৫ দিন আগে
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...
৫ দিন আগে
