রাজনীতি

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ছবি: সংগৃহীত


ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেবো, জুলাই দেবো না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৭ বছর আমরা যেমন জুলুমের শিকার হয়েছি, আপনারাও হয়েছেন। আল্লাহ তাআলা একটি রক্তভেজা আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তি দিয়েছেন। কিন্তু সেই তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টরা যা করেছিল, আজ তারই প্রতিচ্ছবি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, অতীতের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল, আলেম-ওলামা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার পরিবর্তে বর্তমান সরকারও বিরোধী মত দমনে একই ধরনের কৌশল গ্রহণ করছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমিরের ভাষায়, “ফ্যাসিস্ট সরকার যেমন বিরোধী মত দমনে ষড়যন্ত্র, অপপ্রচার ও বলপ্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারাও ইতোমধ্যে সেই একই পথ অনুসরণ করছেন।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণের মতামতকে সম্মান জানানো উচিত ছিল। জনগণের রায়কে অগ্রাহ্য করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম দুটি কারণ ছিল বৈষম্য এবং জনগণের ভোটের অধিকারকে অস্বীকার করা। তাই জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন গণতন্ত্রের মৌলিক শর্ত বলে উল্লেখ করেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. সামসুল আলম প্রসঙ্গেও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করতে পারে।

তার ভাষায়, “যিনি দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিলেন, তাকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বসানো হলে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক।”

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১৭ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১৯ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২০ ঘন্টা আগে


৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতির

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom