পলক-কাদেরের ফোনালাপে ইন্টারনেট ধীর করার নির্দেশের তথ্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল—এমন তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট ‘স্লো’ করে দেওয়ার কথা বলেছিলেন। এ-সংক্রান্ত একটি ফোনালাপের রেকর্ডও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় এসব তথ্য তুলে ধরা হয়।
উপস্থাপিত ফোনালাপের অনুলিপি অনুযায়ী, ওবায়দুল কাদের পলককে বলেন, ‘নেটটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’ জবাবে পলক বলেন, তিনি এ বিষয়ে ‘নেত্রীর পারমিশন’ নিয়ে নেবেন। তখন ওবায়দুল কাদের তাকে অনুমতি নেওয়ার কথা বলেন।
রাষ্ট্রপক্ষের দাবি, এই ফোনালাপ জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের যোগাযোগব্যবস্থা ব্যাহত করার পরিকল্পনা ও নির্দেশনার সঙ্গে সংশ্লিষ্টতার গুরুত্বপূর্ণ প্রমাণ।
মামলাটিতে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আসামি।
এর আগে ৪ আগস্ট মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ৬ আগস্ট দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। রোববার তৃতীয় দিনের যুক্তিতর্কে পলক ও কাদেরের ফোনালাপের বিষয়টি সামনে আসে।
পলক-কাদেরের ফোনালাপের মূল অংশ:
ওবায়দুল কাদের: ‘নেটটা একটু স্লো করে দাও। ইন্টারনেট।’
জুনাইদ আহমেদ পলক: ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?’
ওবায়দুল কাদের: ‘নিয়ে নাও।’
পলক: ‘আচ্ছা, ঠিক আছে।’
‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’—প্রধানমন্ত্রী
ধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা ও বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা...
১১ ঘন্টা আগে
‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান
ভারতকে বাংলাদেশের ‘বড় বন্ধু’ দাবি করে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না।বিস্তারিত:রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান-ন্যায়বিচার, মেধার মূল্যায়ন...
১১ ঘন্টা আগে
জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে দলটির নেতাকর্মীদের আচরণের প্রশংসা করেছেন নারী সংবাদকর্মী ফেরদৌস উষা।শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।ফেরদৌস উষা লেখেন,
১৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী নিয়ে চলছে আলোচনা
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।তবে রাষ্ট্রপতি পদে জামায়াতের প্রার্থী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। আজ রোববার জোটের শরিকদের...
১৯ ঘন্টা আগে
