প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম আনা হবে, কোচিং-নোট গাইড বন্ধ করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম চালু করা হবে এবং কোচিং ও নোট-গাইড নির্ভরতা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীতে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখার সুযোগ পাবে। তবে এটি দ্রুত বা তাড়াহুড়ো করে নয়, বরং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিখবে, চাপের মধ্যে নয়। এজন্য একটি সময়োপযোগী ও কার্যকর কারিকুলাম প্রণয়ন করা হবে।”
বিদ্যালয়ের নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে উদ্বেগ
ববি হাজ্জাজ বলেন, দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে কোনো নিরাপত্তা কর্মী নেই। ফলে অনেক ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাসরুমের তার বা সরঞ্জাম চুরি হওয়ার মতো ঘটনা ঘটছে।
তিনি বলেন, “মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হচ্ছে, কিন্তু নিরাপত্তা নিশ্চিত না হলে তা টেকসই হবে না। তাই আমরা শিক্ষার মূল সমস্যা চিহ্নিত করে সমাধানের দিকে অগ্রসর হচ্ছি।”
ভাষা শিক্ষায় নতুন উদ্যোগ
প্রতিমন্ত্রী জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাদের সক্ষমতা বাড়াবে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও দক্ষ মানবসম্পদ তৈরির উপযোগী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে...
১ দিন আগে
মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা
শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হয়।প্রচারিত বার্তায় বলা হয়, বিশেষ করে মাগরিবের
২ দিন আগে
ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ
ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান-আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিলেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু...
৩ দিন আগে
ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর...
৫ দিন আগে
