শিক্ষা

প্রাথমিক শিক্ষায় ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়ার উদ্যোগ

অনলাইন ডেস্ক

৭ ঘন্টা আগে


প্রাথমিক শিক্ষায় ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়ার উদ্যোগ

ছবি: সংগৃহীত


প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে সরকার একটি সমন্বিত ‘স্মার্ট এডুকেশন ইকোসিস্টেম’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ লক্ষ্য বাস্তবায়নের ভিত্তি তৈরিতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তর একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ধাপে ধাপে পুরো ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা হবে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর আওতায় শিক্ষকদের ট্যাব সরবরাহ করা হবে, যার মাধ্যমে পাঠদান, মূল্যায়ন ও শিক্ষাবিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি শ্রেণিকক্ষে ইন্টারেকটিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি), ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল কনটেন্ট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষকদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজও চলছে বলে জানান তিনি। এ নীতিমালায় নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন, পদোন্নতি, বেতন-ভাতা এবং ক্যারিয়ার উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সম্প্রতি নিয়োগ প্রক্রিয়াধীন প্রায় ১৪ হাজার শিক্ষককে প্রশিক্ষণ সম্পন্ন ও মূল্যায়নের পর শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে আগামী বছর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘মিড-ডে মিল’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ বিতরণের উদ্যোগ পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

শিক্ষক সংকট নিরসনে প্রয়োজন হলে স্বল্পমেয়াদে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানোর চিন্তাভাবনাও সরকারের রয়েছে বলে উল্লেখ করেন ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তি সংযোজন নয়; বরং এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, নাগরিক চেতনা ও জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সংযুক্ত করবে।


শিক্ষা হবে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী
শিক্ষা হবে বাংলাদেশ-চীন সম্পর্কের মূল সেতুবন্ধন: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন লেখক, বাংলাদেশ ও চীন-এর সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে শিক্ষা। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি কংক্রিট, সিমেন্ট বা রড নয়; বরং প্রকৃত সেতুবন্ধন তৈরি হবে শিক্ষা ও জ্ঞানভিত্তিক সহযোগিতার মাধ্যমে।শুক্রবার (৮ মে) রাজধানীর একটি...

১ মাস আগে


প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে প্রবেশ নয়, শিক্ষকদের জন্য নতুন কড়াকড়ির ঘোষণা
প্রশিক্ষণ ছাড়া শ্রেণিকক্ষে প্রবেশ নয়, শিক্ষকদের জন্য নতুন কড়াকড়ির ঘোষণা

ববি হাজ্জাজ বলেছেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া এখন থেকে কোনো শিক্ষককে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেওয়া হবে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার (৭ মে) রাজধানী ঢাকা-তে আয়োজিত ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে এসব কথা

১ মাস আগে


শিক্ষা খাত দলীয়করণের শিকার হয়েছে, শিক্ষার মান নেমেছে: এটিএম আজহারুল ইসলাম
শিক্ষা খাত দলীয়করণের শিকার হয়েছে, শিক্ষার মান নেমেছে: এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হয়েছে।শনিবার (২ মে) বিকালে বদরগঞ্জ মডেল হাইস্কুলের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি

১ মাস আগে


ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই শেষ হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা, নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা

সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে। একইসঙ্গে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে নতুন কারিকুলাম প্রণয়নের কাজও চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।তিনি জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সাল থেকে নতুন এই পদ্ধতি চালু করা হতে পারে।বর্তমানে এসএসসি পরীক্ষা...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom