রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি ভাইরাল

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি ভাইরাল

ছবি: সংগৃহীত


পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বলে দেখা গেছে।

ভাইরাল চিঠি অনুযায়ী, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান মিরাজুল ইসলাম। চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলেও উল্লেখ করেন।

চিঠির ভাষ্যে বলা হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন বিএনপির রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। এতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষ তাদের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করা হয়।

তথ্য অনুযায়ী, চিঠিটি গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। তবে এটি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, বরং ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছিল। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মিরাজুল ইসলাম।

জানা গেছে, চিঠির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন পিরোজপুর জেলার চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে সময়সীমা আরও এক বছর বাড়ানোর আবেদন জানানো। তবে সেই আবেদনের শুরুতেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও রাজনৈতিক প্রশংসাসূচক বক্তব্য যুক্ত করায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির একজন উপজেলা পর্যায়ের শীর্ষ নেতার এমন চিঠি নতুন রাজনৈতিক প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে কেউ এটিকে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ব্যক্তিগত বা ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছেন।

এ বিষয়ে মো. মিরাজুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভান্ডারিয়া ও আশপাশের এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিষয়টি শুধু স্থানীয় রাজনীতিতেই নয়, জাতীয় পর্যায়েও আলোচনার জন্ম দিতে পারে।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৫ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৫ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৬ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom