রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জেরে এনসিপি তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বুধবার ভোর ৪টার দিকে ঢাকা থেকে গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে।

সারজিস আলমের দাবি, সম্প্রতি হবিগঞ্জ ও সিলেটে সংঘটিত হামলার প্রসঙ্গ টেনে তানভীর প্রধানমন্ত্রীকে নিয়ে একটি এক লাইনের পোস্ট করেছিলেন। পরে দলের আপত্তির পর তিনি পোস্টটি মুছে ফেলেন, প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দলীয়ভাবে শোকজ ও সাময়িক অব্যাহতির মতো ব্যবস্থা নেওয়ার পরও তার বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি ও পুলিশ এই ঘটনায় ‘ক্ষমতা প্রদর্শন’ করেছে।

একই পোস্টে সারজিস আলম অভিযোগ করেন, অতীতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করলেও সেসব ঘটনায় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি সাম্প্রতিক হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

অন্যদিকে, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

১৬ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

১৬ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

১৬ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom