সারাদেশ

প্রেসক্লাব বসুন্দিয়ার গর্ব রাসেল; জোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন

যশোর জেলা প্রতিনিধি

৭ মাস আগে


প্রেসক্লাব বসুন্দিয়ার গর্ব রাসেল; জোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন

ছবি: সংগৃহীত


প্রেসক্লাব বসুন্দিয়ার প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, সর্বকনিষ্ঠ ও কিশোর সাংবাদিক হিসেবে যাত্রা শুরু করা রাসেল হোসেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রেসক্লাব বসুন্দিয়ার জন্যও এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
এ উপলক্ষে প্রেসক্লাব বসুন্দিয়ার উদ্যোগে আজ মাগরিবের নামাজের পর এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোদ্ধারা উপস্থিত থেকে রাসেল হোসেনের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা প্রকাশ করেন। এ সময় সম্মিলিতভাবে তাঁর হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, অল্প বয়সেই সাংবাদিকতায় রাসেলের সক্রিয়তা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ তাঁকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মের তরুণ সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।
উল্লেখ্য, রাসেল হোসেন সদর উপজেলার বসুন্দিয়া গ্রামের সন্তান। স্থানীয় পর্যায়ে সাংবাদিকতা দিয়ে শুরু করে জাতীয় পর্যায়ে তাঁর এই সাফল্য এলাকাবাসীর মাঝেও আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে।


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

২ ঘন্টা আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

১৩ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১৪ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom