‘পরীক্ষা ছাড়া সনদ হয় না, আমাকে কেউ "পরীক্ষা মিলন" বললে আপত্তি নেই’ — শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রল ও সমালোচনার জবাব দিয়ে বলেছেন, পরীক্ষা শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং পরীক্ষাবিহীন শিক্ষার ধারণা বাস্তবসম্মত নয়।
শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক তাকে ব্যঙ্গ করে ‘পরীক্ষা মিলন’ নামে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন “পরীক্ষা মিলন”। তিনি আমাকে মন্ত্রী মিলন না বলে “পরীক্ষা মিলন” বলেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি যে পিএইচডি করেছেন, সেটি কি বিনা পরীক্ষায় করেছেন?’
তিনি বলেন, বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষাব্যবস্থায় প্রকল্পভিত্তিক মূল্যায়নের গুরুত্ব বাড়লেও পরীক্ষার প্রয়োজনীয়তা এখনো অপরিহার্য।
‘শিক্ষার মান উন্নয়ন করতেই হবে। কিন্তু পরীক্ষা ছাড়া কি সনদ দেওয়া সম্ভব? মূল্যায়ন ছাড়া শিক্ষার মান নিশ্চিত করা যায় না,’ বলেন তিনি।
‘সমালোচনা হোক তথ্যভিত্তিক’
শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, কিছু শিক্ষাবিদ ও বিশ্লেষক যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর মন্তব্য করছেন।
তিনি বলেন, ‘আজকাল দেখি অনেক গুণীজন এমন সব মন্তব্য করেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কখনো কখনো মনে হয়, দেশে এত পিএইচডি ডিগ্রি হয়েছে—এসবের মান নিয়েও ভাবতে হবে।’
এ সময় তিনি একটি রসাত্মক গল্প তুলে ধরে পিএইচডি ডিগ্রি নিয়ে কটাক্ষ করেন। তবে বক্তব্যের মূল বার্তা ছিল, একাডেমিক ডিগ্রির পাশাপাশি দায়িত্বশীল ও তথ্যভিত্তিক মতামত প্রদানও সমান গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য
সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, একটি বিষয়কে ভুলভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছে।
তার ভাষায়, ‘যারা আমাকে নিয়ে ট্রল করছে, তারা কেউই ছাত্র নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। এতে অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’
তিনি বলেন, সরকারের লক্ষ্য শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর ও জবাবদিহিমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।
‘যে যত সমালোচনা করুক, আমরা আমাদের দায়িত্ব থেকে সরে আসব না। শিক্ষার উন্নয়ন এবং জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার,’ যোগ করেন শিক্ষামন্ত্রী।
‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে...
২ দিন আগে
মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা
শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হয়।প্রচারিত বার্তায় বলা হয়, বিশেষ করে মাগরিবের
৩ দিন আগে
ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ
ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান-আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিলেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু...
৫ দিন আগে
ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর...
৬ দিন আগে
