পরীক্ষার সময় কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা, অভিযুক্ত বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পরীক্ষা চলাকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় কলেজে ভাঙচুর ও একাধিক শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
হামলার অভিযোগ
কলেজ কর্তৃপক্ষের দাবি, চাঁদা না পেয়ে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার অনুসারীরা কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষে ভাঙচুর চালান এবং শিক্ষকদের ওপর হামলা করেন।
এ সময় প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করা হয় বলে অভিযোগ রয়েছে। হামলায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন।
শিক্ষিকার বক্তব্য
আলেয়া খাতুন হীরা বলেন, “তারা বিভিন্ন সময় কলেজে এসে হিসাব চাইতেন, মূলত চাঁদার দাবিই ছিল। প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে।”
অভিযুক্তের দাবি
তবে অভিযোগ অস্বীকার করে আকবর আলী বলেন, কলেজের অনিয়মের হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, “শিক্ষকই প্রথমে আমাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি
ঘটনার সময় কলেজ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল বলে জানা গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, এ বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেননি। তিনি ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত
৩ দিন আগে
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...
৩ দিন আগে
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...
২৪ দিন আগে
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
১ মাস আগে
