বিনোদন

সপ্তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা নিক জোনাসের

বিনোদন ডেস্ক

১০ মাস আগে


সপ্তম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে আবেগঘন বার্তা নিক জোনাসের

বলিউড ও হলিউডের জনপ্রিয় দম্পতি প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়ের সাত বছর পূর্ণ হয়েছে ১ ডিসেম্বর। ২০১৮ সালের ২ ডিসেম্বর যোধপুরের ঐতিহ্যবাহী উমেদ ভবন প্রাসাদে দুই পরিবারের রীতিনীতি মেনে তাদের জমকালো বিবাহ সম্পন্ন হয়।

এই বিশেষ দিনে নিক জোনাস ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াংকার সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। বিবাহবার্ষিকী উপলক্ষে নিক লিখেছেন—“আমার স্বপ্নের মেয়ের সঙ্গে বিয়ের সাত বছর।” পোস্টে প্রিয়াংকার গ্ল্যামারাস লুকের একটি ঝলক দেখা যাচ্ছে, যেখানে তার পিঠ দেখা যাচ্ছে। ছবি অস্পষ্ট হলেও তার পেছনে থাকা আবেগ স্পষ্ট।

প্রিয়াংকা ও নিকের প্রেমকাহিনি শুরু হয়েছিল সামাজিক মাধ্যম ‘এক্স’-এ বার্তা আদান-প্রদানের মাধ্যমে। নিকের মেসেজের পরে প্রিয়াংকা তার নম্বর শেয়ার করেন, এবং সেখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কার পার্টিতে তাদের প্রথম সাক্ষাৎ হয় এবং একই বছর মেট গালার রেড কার্পেটে তাদের একসঙ্গে দেখা যায়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে ডেটিং শুরু হয় এবং অবশেষে সেই বছরই উমেদ ভবন প্রাসাদে ধর্মীয় রীতিনীতিতে বিয়ে সম্পন্ন হয়।

দম্পতির প্রথম কন্যাসন্তান মালতি মারি চোপড়া জোনাস ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে জন্মগ্রহণ করেন। নিক ও প্রিয়াংকা সবসময় সামাজিক মাধ্যমে তাদের ভালোবাসার মুহূর্তগুলো ভক্ত ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন—জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য যেকোনো আনন্দের মুহূর্তে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

৩ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৪ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৮ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom