রাজনীতি

প্রশাসনের পক্ষপাত দেখায় জামায়াতের শঙ্কা: “আরেকটি পাতানো নির্বাচন হতে পারে”

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


প্রশাসনের পক্ষপাত দেখায় জামায়াতের শঙ্কা: “আরেকটি পাতানো নির্বাচন হতে পারে”

ছবি: সংগৃহীত


আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের আচরণে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার মতে, এ ধরনের পরিস্থিতি অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করছে, যা দেশকে পুনরায় ধ্বংসের পথে ঠেলে দিতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে ইসলামীর আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে আনুগত্য দেখাচ্ছে, তাতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। অতীতে এমন পরিস্থিতিই পাতানো নির্বাচনের জন্ম দিয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, এই ধরনের নির্বাচন দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর হবে।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে দলটির অবস্থান স্পষ্ট করা হয়েছে। তিনি বলেন, “আমরা ইইউকে জানিয়েছি—জামায়াতে ইসলামী আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক দেখতে চায়। কিন্তু বাস্তবে প্রশাসন একটি দলকে অগ্রাধিকার দিচ্ছে, যা উদ্বেগজনক।”

ক্ষমতায় গেলে জামায়াতের অবস্থান প্রসঙ্গে ডা. তাহের বলেন, তার দল এককভাবে নয়, বরং সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকার গঠন করতে চায়। তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনই হবে আমাদের লক্ষ্য।”

এদিকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ১০টি আসন ছাড় দেওয়ার যে খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ কাল্পনিক বলে মন্তব্য করেন তিনি। ডা. তাহের বলেন, “এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। এসব তথ্য গুজব ছাড়া কিছু নয়।”

তিনি আরও জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

জামায়াতের এই শীর্ষ নেতার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১০ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom