শিক্ষা

প্রশ্ন ফাঁস ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর ‘সন্তোষ প্রকাশ’

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


প্রশ্ন ফাঁস ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর ‘সন্তোষ প্রকাশ’

ছবি: সংগৃহীত


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণ, নকল ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি এ অগ্রগতিকে শিক্ষাক্ষেত্রে সমন্বিত উদ্যোগের ফল বলে উল্লেখ করেন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঢাকা, সাভার ও মানিকগঞ্জের কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষামন্ত্রী জানান, দেশের সব বোর্ডের তথ্য অনুযায়ী প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনাও নেই বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্র সচিবদের সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।

পরিদর্শন অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, তিনি কয়েকটি ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র ঘুরে দেখেছেন এবং প্রশাসন, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, “সব পর্যায়ের অংশীজনদের আন্তরিক সহযোগিতায় পরীক্ষার পরিবেশ অনেক উন্নত হয়েছে। আমি টেলিফোনেও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি, তারাও সুষ্ঠু পরীক্ষার কথা জানিয়েছেন।”

সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, প্রশ্নফাঁস প্রতিরোধে প্রযুক্তিগত নজরদারি জোরদার করা হয়েছে এবং সাইবার ক্রাইম মনিটরিং ব্যবস্থাও সক্রিয় রয়েছে।

পরীক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার প্রবণতা নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যেসব পরীক্ষার্থী দেরিতে কেন্দ্রে পৌঁছেছে তাদের হতাশ না হয়ে পরীক্ষায় অংশ নিতে সহায়তা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
‘জুলাই’ জাতির গৌরবের স্মৃতি, উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নবপ্রজন্ম সেই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছে। শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে...

২ দিন আগে


মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা
মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে আড্ডা ও ঘোরাঘুরিতে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে এবং তাদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করে তুলতে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা প্রচার করা হয়।প্রচারিত বার্তায় বলা হয়, বিশেষ করে মাগরিবের

৩ দিন আগে


ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ
ভর্তির সুযোগ না পেয়ে আইআইটির ওয়েবসাইটে অনুপ্রবেশ, মামলা নয়—দেওয়া হচ্ছে আরেকটি সুযোগ

ভর্তির সুযোগ না পাওয়ার ক্ষোভে ভারতের দুটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান-আইআইটি কানপুর ও আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে অননুমোদিতভাবে প্রবেশ করেছিলেন এক তরুণ। তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে প্রযুক্তিগত দক্ষতা যাচাইয়ের আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কানপুর।জানা গেছে, সাইবার সিকিউরিটিতে নতুন চালু হওয়া ব্যাচেলর কোর্সে আবেদন করেছিলেন ওই তরুণ। কিন্তু...

৪ দিন আগে


ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ
ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom