প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে রাহুলের ভূমিকার সমালোচনা সোনম ওয়াংচুকের স্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান আন্দোলনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূমিকার সমালোচনা করেছেন আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।
গীতাঞ্জলি অ্যাংমো বলেন, ২১ জুলাইয়ের বিক্ষোভে রাহুল গান্ধীর অংশগ্রহণ ছিল ‘অসৎ ও রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা’। তার ভাষায়, রাজনৈতিক কর্মসূচি আয়োজনের পরিবর্তে কংগ্রেস নেতাদের যন্তর মন্তরে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল।
তিনি আরও বলেন, রাজনীতিবিদরা সোনম ওয়াংচুকের জনপ্রিয়তা ও আন্দোলনের গ্রহণযোগ্যতাকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছেন। তবে বর্তমান প্রজন্ম এসব বুঝতে সক্ষম এবং আন্তরিকতাহীন রাজনৈতিক অবস্থান তারা গ্রহণ করবে না।
‘জনগণকে আর বোকা বানানো যাবে না’
গীতাঞ্জলি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভে আন্তরিকতার অভাব ছিল।
তিনি বলেন, “জনগণকে আর বোকা বানানো সম্ভব নয়। এটি একটি সচেতন ভারত। যে কেউ আন্তরিকতা ছাড়া রাজনৈতিক অবস্থান নিলে তরুণ সমাজ তাকে প্রত্যাখ্যান করবে।”
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গীতাঞ্জলি অ্যাংমো আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই।
তার ভাষায়, “আমাদের কাছে সরকার বা বিরোধী দল নয়, সংসদই সর্বোচ্চ প্রতিষ্ঠান। আমরা চাই সংসদ শিক্ষাকে একটি মৌলিক জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা করুক।”
তবে তিনি স্পষ্ট করেন, রাজনৈতিক পরিচয় নয়, সাধারণ নাগরিক হিসেবে যে কেউ আন্দোলনের প্রতি সংহতি জানাতে পারেন।
ওয়াংচুকের অনশন অব্যাহত
গত সপ্তাহে দিল্লির যন্তর মন্তর থেকে পুলিশ সোনম ওয়াংচুককে সরিয়ে দেওয়ার পর তিনি হাসপাতালে থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার তার অনশন ২৬তম দিনে পৌঁছায়।
অনশন ভাঙার শর্ত হিসেবে ওয়াংচুক সরকারকে ২০ জুলাইয়ের পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, সাম্প্রতিক বক্তব্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আগের তুলনায় কম গুরুত্ব পাওয়ায় আন্দোলনের কৌশলে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। ওয়াংচুক জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় তাকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১০ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৩ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
