বানিজ্য

প্রথমবারের মতো হাজার কোটি টাকার নিট মুনাফা করল পূবালী ব্যাংক

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


প্রথমবারের মতো হাজার কোটি টাকার নিট মুনাফা করল পূবালী ব্যাংক

ছবি: সংগৃহীত


দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথমবারের মতো হাজার কোটি টাকার নিট মুনাফার মাইলফলক অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি।

২০২৫ হিসাব বছরে ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৯০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ২০২৪ সালে ব্যাংকটির নিট মুনাফা ছিল ৭৮০ কোটি টাকা। সে হিসাবে এক বছরে মুনাফা প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে। এরপর প্রতিবেদনটির সারসংক্ষেপ প্রকাশ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটেও।

লভ্যাংশ ঘোষণা

২০২৫ হিসাব বছরের জন্য পূবালী ব্যাংক মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ অন্তর্ভুক্ত রয়েছে। আগের বছরে ব্যাংকটি মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

অন্যান্য ব্যাংকের অবস্থান

ব্যাংক খাতের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সর্বোচ্চ নিট মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি-২ হাজার ২৫১ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি যার নিট মুনাফা ১ হাজার ৩২৪ কোটি টাকা। এ তালিকায় তৃতীয় অবস্থানে যুক্ত হলো পূবালী ব্যাংক।

এছাড়া ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকও ৯০০ কোটি টাকার বেশি নিট মুনাফা নিয়ে ‘হাজার কোটি ক্লাব’-এর কাছাকাছি রয়েছে।

আর্থিক সূচক

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৮.৩৮ টাকা, যা আগের বছরে ছিল ৫.৯৯ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৩২ টাকা।

ব্যাংকটির আমানতের প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি এবং ঋণের প্রবৃদ্ধি প্রায় ১৬ শতাংশ, যা সামগ্রিক ব্যাংক খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান আতিকুর রহমানের
শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান আতিকুর রহমানের

শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিনতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।...

১১ দিন আগে


আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা
আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার আশুলিয়ায় ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল

১২ দিন আগে


শুক্রবার থেকে যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
শুক্রবার থেকে যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত

১৩ দিন আগে


টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায়  প্রশ্ন সিভিল সার্জনের
টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom