প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএ মতিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী স্থানীয় পূজারীদের সাহস দিয়ে বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষী যে-ই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন। বিএনপি নেতাকর্মীরা আপনাদের সঙ্গে আছে।
তিনি বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের সম্প্রীতি বজায় রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামুর্কী গ্রামের কবির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় মৃধা কনভেনশন হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। সভায় ২৭২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু...
১ দিন আগে
জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনে কিছু বিশেষ আমল করার কথা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া: জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।আগেভাগে মসজিদে যাওয়া: সম্ভব হলে আগে মসজিদে গিয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়া।দরুদ শরিফ পড়া: জুমার দিন
১ দিন আগে
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
৯ দিন আগে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —
৯ দিন আগে
