রাজনীতি

প্রতিপক্ষের সমালোচনায় সময় নয়, জনগণের ভাগ্য বদলই লক্ষ্য: তারেক রহমান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


প্রতিপক্ষের সমালোচনায় সময় নয়, জনগণের ভাগ্য বদলই লক্ষ্য: তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সমালোচনা বা গিবত করে জনগণের কোনো লাভ হয় না। জনগণের প্রকৃত লাভ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে, আর সেটিই বিএনপির মূল লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজকে এই জনসভায় দাঁড়িয়ে আমি চাইলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। কিন্তু তাতে জনগণের কোনো উপকার হবে না। এখন সময় এসেছে দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের।”

তিনি বলেন, সম্প্রতি বিএনপি সমগ্র জাতির সামনে দলের নির্বাচনী ইশতেহার (মেনিফেস্টো) উপস্থাপন করেছে। সেখানে নারীদের ক্ষমতায়ন, শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সম্প্রসারণ, বেকারদের কর্মসংস্থান, প্রতিবন্ধী জনগোষ্ঠীর সহায়তা এবং কৃষকদের অধিকার নিশ্চিত করার স্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।

ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা উল্লেখ করেছি কীভাবে নারীদের সামনে এগিয়ে নিতে চাই, কীভাবে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করব, কীভাবে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করব। সারা দেশে থাকা প্রায় ৪০ লাখ প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছি। কৃষক ভাইয়েরা যারা আমাদের খাদ্যের যোগান দেন, তাদের জীবনমান উন্নয়নেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি বলেন, “শুধু একজন আমিনুল নয়, আমিনুলের মতো শত শত পেশাদার খেলোয়াড় কীভাবে তৈরি করা যায়—সেই পরিকল্পনাও আমাদের ইশতেহারে তুলে ধরা হয়েছে।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমাদের নির্ধারণ করতে হবে, কারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের পর আজ আমরা এমন এক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি, যেখানে জনগণ নিজের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে।”

তিনি বলেন, বিগত এক যুগের বেশি সময় ধরে বহু মানুষ নির্যাতিত হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সুযোগকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনই হবে বিএনপির একমাত্র লক্ষ্য।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়া যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তখনই তিনি নারীদের শিক্ষিত করার উদ্যোগ নিয়েছেন। স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার ফলে আজ লক্ষ কোটি নারী শিক্ষার আলো পেয়েছে। এবার আমরা চাই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে।”

কৃষকদের জন্য বিশেষ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের পাশে দাঁড়ানো হবে। ‘কৃষি কার্ড’ চালু করে সরাসরি কৃষকদের কাছে বীজ ও প্রয়োজনীয় উপকরণ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি যাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ রয়েছে, সেই ঋণ সুদসহ সরকারের পক্ষ থেকে মওকুফ করা হবে।”

বিগত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ তুলে তারেক রহমান বলেন, “মেগা প্রকল্প হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি। হয়েছে মেগা দুর্নীতি, কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার আগে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা এবং ২০ হাজারের বেশি মানুষকে আহত করা হয়েছে। এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না।”

আইনশৃঙ্খলা ও দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা শহরসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির লাগাম টানতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সফল হবে না। এজন্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর লড়াই করতে হবে।”


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৬ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৬ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৭ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom