পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় মোদির বক্তব্য, সর্বদলীয় বৈঠক আজ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নরেন্দ্র মোদি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা-তে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন।
মঙ্গলবার দেওয়া ওই বক্তব্যে তিনি জানান, অবরুদ্ধ হরমুজ প্রণালি-তে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
তিনি বলেন, “হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমরা আলোচনা চালাচ্ছি।”
মোদি আরও জানান, যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে একাধিকবার তার ফোনালাপ হয়েছে। তিনি বলেন, ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্র-সব পক্ষের সঙ্গেই ভারতের যোগাযোগ রয়েছে এবং গালফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।
এর আগে সোমবার লোকসভা-তেও এই সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাজ্যসভায় মোদি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান সম্ভব। একইসঙ্গে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার “সব ধরনের সম্ভাব্য ব্যবস্থা” নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, এলপিজির বিকল্প হিসেবে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস বা পিএনজি ব্যবহারে জনগণকে উৎসাহিত করছে সরকার।
এদিকে, পরিস্থিতি পর্যালোচনায় বুধবার (২৫ মার্চ) একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
২০ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
