আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, বিজেপিকে অভিনন্দন জানালেন অভিনেতা জিৎ

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, বিজেপিকে অভিনন্দন জানালেন অভিনেতা জিৎ

ছবি: সংগৃহীত


দীর্ঘ দেড় দশক পর ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেস সরকার হারিয়েছে, আর দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এই রাজনৈতিক পালাবদল ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি টালিউডের তারকারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ প্রথমবারের মতো প্রকাশ্যে রাজনৈতিক মন্তব্য করেছেন।

সাধারণত রাজনীতি থেকে দূরে থাকা এই অভিনেতা মঙ্গলবার (৫ মে) নিজের ফেসবুক পোস্টে বিজেপির জয়কে স্বাগত জানান। তিনি লেখেন, “বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য অভিনন্দন। আশা করি, এই পরিবর্তন রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন পথ খুলে দেবে।”

জিৎ বরাবরই রাজনৈতিক মঞ্চ থেকে দূরত্ব বজায় রেখেছেন। কোনো দলীয় প্রচার বা সভায় তাকে দেখা যায়নি, বরং নিজের পেশাগত কাজেই সীমাবদ্ধ থেকেছেন। তাই তার এই পোস্টটি ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যান্য তারকাদের প্রতিক্রিয়া

অভিনেত্রী মৈত্রয়ী মিত্র পরিবর্তন নিয়ে সতর্কতার সুরে বলেন, “যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ”—ইঙ্গিত দিয়ে তিনি বোঝান, ক্ষমতায় যে-ই আসুক, সতর্ক থাকা জরুরি।

অন্যদিকে অভিনেত্রী ও উপস্থাপক সুদীপা চট্টোপাধ্যায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, নতুন সময় যেন সহিংসতা বা বিভাজন ডেকে না আনে।

এছাড়া অভিনেতা-সঙ্গীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায় মন্তব্য করেন, “গদিতে যারাই আসুন, বাংলার যেন ভালো হয়।”

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক এই পরিবর্তন শুধু প্রশাসনিক নয়, সাংস্কৃতিক অঙ্গনেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। টালিউডের তারকাদের প্রতিক্রিয়া সেই পরিবর্তনের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

৬ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১৩ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৯ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom