পুলিশের ব্যারিকেড পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির শীর্ষ নেতারা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন।
এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা–কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে কথা বলার সময় হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলে বলেন, নিরাপত্তার জন্য হুমকি কারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন এনসিপির নেতাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি থাকলেও শ্রীমঙ্গলে তাদের আটকে দেওয়া আইনসঙ্গত নয়।
পুলিশের এক কর্মকর্তা জানান, নেতাদের বহর এগিয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, নিরাপত্তা দিতে পারলে পুলিশ দেবে, অন্যথায় তারা নিজেদের দায়িত্বে কর্মসূচিতে অংশ নিতে যাবেন।
এনসিপির অভিযোগ, হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তাদের নিরুৎসাহিত করে এবং সামনে এগোতে বাধা দেয়। এর প্রতিবাদে নেতাকর্মীরা কিছু সময় সড়কে অবস্থান নেন। পরে ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
এর আগে হবিগঞ্জ পৌর শহরে বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকার নির্দিষ্ট স্থানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। পরে সেখানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় এনসিপি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকায় নিরাপত্তার স্বার্থে এনসিপি নেতাদের না যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে তারা সেই অনুরোধ উপেক্ষা করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
১ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
২ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৩ ঘন্টা আগে
