রাজনীতি

পুরোনো আওয়ামী কায়দায় পুলিশ ব্যবহারের অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


পুরোনো আওয়ামী কায়দায় পুলিশ ব্যবহারের অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, আবারও পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, “আপনারা যে পোশাক পরেন, তা জনগণের আস্থার প্রতীক। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং জনগণের জন্য কাজ করুন।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোরে ১১-দলীয় ঐক্যজোটের নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

ইনকিলাব মঞ্চের সঙ্গে শুক্রবারের ঘটনার প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনের আচরণ ছিল এক ধরনের ‘টেস্ট ম্যাচ’-এর মতো। তিনি বলেন, “ডিবি হারুন বা বেনজীর আহমেদের মতো ব্যক্তিরা একসময় দাপট দেখালেও আজ তারা কোথাও নেই। জুলাইয়ের আন্দোলনের কথা ভুলে যাবেন না। গুলি দিয়েও জনগণকে থামানো যায়নি।”

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “আপনারা বিএনপির, জামায়াতের বা এনসিপির পুলিশ হবেন না। আপনারা বাংলাদেশের পুলিশ হোন।” একই সঙ্গে অবৈধ অর্থের প্রলোভন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আজ একদিন গোলামি করলে আগামী পাঁচ বছর রাজনৈতিক নেতাদের কাছে পোস্টিং ও বদলির জন্য দাসত্ব করতে হবে। আপনারা কলঙ্কমুক্ত হয়ে দায়িত্ব পালন করুন।”

তিনি বলেন, আগামী ১২ তারিখের পর দেশ কোন পথে যাবে, তা অনেকটাই আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর নির্ভর করবে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “একটি দলের নেতাকর্মীরা মা-বোনদের লাঞ্ছিত করছে এবং ভারতের দালালি করার চেষ্টা করছে। তাদের নেতারা একদিকে ‘হ্যাঁ’ বলছেন, আর কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন-এটাই তাদের দ্বিমুখী রাজনীতি।”

তিনি দাবি করেন, ইনসাফের পক্ষে থাকা ১১-দলীয় ঐক্যজোট বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, “ধানের শীষের অনেক ত্যাগী নেতাকর্মী হাইব্রিডদের অত্যাচারে কষ্টে আছেন। তারা আমাদের গোপনে সমর্থন জানাচ্ছেন। তারা মিছিল নিয়ে কেন্দ্রে গেলেও ভোট দেবেন ১১-দলীয় ঐক্যজোটে।”

শেষে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে কাজ করতে হবে।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১৫ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom