ক্যাম্পাস

রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দলীয় টেন্ট থেকে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না’, ‘গুপ্ত রাজনীতি নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগান লিখে প্রতিবাদ জানান।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় দেয়াল লিখনের মাধ্যমে যেভাবে আন্দোলন গড়ে উঠেছিল, বর্তমানেও একইভাবে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের গোপন রাজনৈতিক তৎপরতা মেনে নেওয়া হবে না। সব ছাত্রসংগঠনকে নিজ নিজ আদর্শ প্রকাশ্যে তুলে ধরে স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতি করতে হবে।

শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ ছাত্ররাজনীতি নিশ্চিত করতে ছাত্রদল এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এবং সব সংগঠনকে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা ইসলামী ছাত্রশিবিরের অতীত কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন এবং সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংগঠনটির নেতারা জানান, সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

২ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

২ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

২ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom