বানিজ্য

রাজধানীর বাজারে ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, স্বস্তি নেই মাছের বাজারেও

অনলাইন ডেস্ক

২ মাস আগে


রাজধানীর বাজারে ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, স্বস্তি নেই মাছের বাজারেও

ছবি: সংগৃহীত


রাজধানীর খুচরা বাজারে গরু, খাসি ও ব্রয়লার মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও আবারও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ভোক্তাদের। একই সঙ্গে অধিকাংশ মাছের উচ্চমূল্যও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, ফার্মের ডিম বর্তমানে প্রতি ডজন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও একই ডিমের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকার মধ্যে।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, বাজারে কার্যকর নজরদারির অভাবে প্রায়ই অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে।

মাংসের বাজারে স্থিতিশীলতা

মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম রয়েছে প্রতি কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে।

অন্যদিকে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে চড়া দাম

মাছের বাজারেও উচ্চমূল্য অব্যাহত রয়েছে। বাজারভেদে চিংড়ি মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩0 টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, কৈ ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ইলিশের বাজারেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে চাষের তেলাপিয়া, পাঙাশ, মাঝারি আকারের রুই ও শিং মাছের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

ক্রেতাদের অসন্তোষ

ধানমন্ডির বাসিন্দা আনিসুর রহমান বলেন, "শোল মাছ ৭০০ টাকা কেজি আর ভেটকি ৪০০ টাকায় কিনেছি। প্রায় সব মাছের দামই বেশি। বৃষ্টির কারণে দাম বেড়েছে কি না জানি না, তবে সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে যাচ্ছে।"

ব্যবসায়ীদের বক্তব্য

রায়েরবাজারের মাছ বিক্রেতা মনতাজ উদ্দিন বলেন, কয়েক মাস ধরে মাছের বাজার প্রায় একই অবস্থায় রয়েছে। তার মতে, চিংড়ি, রূপচাঁদা, শোল কিংবা বড় রুইয়ের মতো মাছের দাম সব সময়ই তুলনামূলক বেশি থাকে। তবে ইলিশের বর্তমান দামকে তিনি অস্বাভাবিক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, গত তিন-চার বছরে ইলিশের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে ডিম ব্যবসায়ী মাসুম জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারেও ডিমের দাম সমন্বয় করতে হয়েছে। বর্তমানে সাদা ফার্মের ডিম প্রতি ডজন ১২০ টাকা এবং ব্রাউন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মৌসুমি বৃষ্টিপাত, সরবরাহ ব্যবস্থার দুর্বলতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ডিম ও মাছের বাজারে চাপ তৈরি হয়েছে। যদিও মাংসের বাজারে আপাতত স্থিতিশীলতা রয়েছে, তবে ডিম ও মাছের মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য ব্যয়ে নতুন চাপ সৃষ্টি করছে। তারা মনে করেন, বাজারে নিয়মিত তদারকি এবং সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করা গেলে মূল্য অস্থিরতা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

৮ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom