রাজনীতি

রাজধানীর ভাটারায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, নগর প্রতিনিধি

১০ মাস আগে


রাজধানীর ভাটারায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

রাজধানীর ভাটারায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মিছিলটি ভাটারা থানা চত্বর থেকে শুরু হয়ে সুবাস্ত শপিং মলের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, 

“আওয়ামী লীগের পলাতক নেত্রীর নির্দেশে যদি তাদের কর্মীরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। রাজপথে থেকেই এর জবাব দেওয়া হবে।”

তিনি আরও জানান, আগামীকাল যেকোনো নৈরাজ্য ঠেকাতে তারা রাজপথে অবস্থান নেবেন।

মিছিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটারা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট রেজাউল করিম, গুলশান থানা জামায়াতের আমির জনাব জিল্লুর রহমান ও সেক্রেটারি আবদুল মোতালেব মইনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পেশাজীবী জনগণ।

অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

৪ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom